বার্নপুরের নর্সিংবাঁধে বস্তাবন্দী মৃতদেহ - The News Lion

বার্নপুরের নর্সিংবাঁধে বস্তাবন্দী মৃতদেহ




দি নিউজ লায়ন ;   বস্তাবন্দী মৃতদেহ ঘিরে বার্নপুর শিল্পশহরে চাঞ্চল্য ছড়াল। মৃতের পরিচয় জানা যায়নি। বুধবার সকালে হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর নর্সিংবাঁধ মিঠাইগলিতে বস্তাবন্দী ওই মৃতদেহ দেখতে পায় এলাকার লোকেরা। তারাই পুলিশে খবর দেয়। হীরাপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। 


হিরাপুরের নর্সিংবাঁধে সংকীর্ন মিঠাইগলিতে মৃতদেহ ফেলে যাওয়া হয়েছিল। পাশেই রয়েছে প্রাচীর ঘেরা ঝোপঝাড়। সেদিক দিয়েও দুস্কৃতিরা আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার রাতেই ওই ব্যাক্তিকে খুন করে বস্তায় ভরে ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশ অনুমান করছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে মৃতদেহ দেখে বাসিন্দারা আঁতকে ওঠে।


ঘটনার খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। হীরাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  মৃতের পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.